প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ইতিহাস ঐতিহাসিক ও ইতিহাসের উপাদান
ইতিহাস ও ঐতিহ্য ০৪ সেপ্টেম্বর ২০২৩

ইতিহাস ঐতিহাসিক ও ইতিহাসের উপাদান

যদুনাথ সরকার

১২৬ ভিউ
৪৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শুধু ইতিহাস নিয়ে একখানা পত্রিকা বাঙ্গলায় বাহির করা কেন আবশ্যক? এই প্রশ্ন স্বাভাবিক, ইহারই আজ উত্তর দিতেছি।

আমাদের দেশে ইতিহাস সম্বন্ধে যেসব আলোচনা হয়, ইতিহাসের যে দিকটা আমাদের বাঙ্গালী লেখকগণ চর্চ্চা করেন, তাহা বড়ই সঙ্কীর্ণ। এদেশে যাঁরা ইতিহাস ভালবাসেন, আর যাঁরা ইতিহাস নিয়ে প্রবন্ধ বা পুস্তক রচনা করেন, তাঁরা প্রায় সকলেই প্রাচীন যুগের শিলালিপি ও তাম্রশাসন, পুরাতন হস্তলিপি, বৈষ্ণব ও অন্য ধর্ম্ম সম্বন্ধে মধ্যযুগে রচিত অপ্রকাশিত পদ্য ও গান, অথবা স্থানীয় প্রবাদ নিয়েই ব্যস্ত থাকেন। এগুলির বাহিরে যে ইতিহাসের কত প্রকাণ্ড, কত বিচিত্র এক মহাদেশ পড়িয়া আছে, এবং কত কত ইউরোপীয় পণ্ডিত সেই ক্ষেত্র চাষ করিয়া, কত মূল্যবান ফসললাভ করিতেছেন, তাহা আমাদের অনেকেই জানে না। এই দিক দিয়া বিচার করিলে, বলিতে হয় যে আমাদের গর্বিত বাঙ্গলাদেশ এখনও স্কুলকলেজের ইতিহাস-পর্যায়ের উপরে উঠিতে পারে নাই। অবশ্য গত বিশ-ত্রিশ বৎসরের মধ্যে কয়েকখানি বেশ মূল্যবান ইতিহাসগ্রন্থ বাঙ্গালীরা প্রকাশিত করেছেন, কিন্তু তাহারাও এই সঙ্কীর্ণক্ষেত্রে আবদ্ধ, অর্থাৎ ইতিহাসের বিস্তৃত সংজ্ঞা তাহাদের দ্বারা আবৃত হয় না। আমার কথাটা কয়েকটি দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া দিব। আমাদের মধ্যে কি নাই তাহা দেখাইতেছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!