প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আঙ্কল টমস কেবিন
কিশোর সাহিত্য ২০ জানুয়ারি ২০২৬

আঙ্কল টমস কেবিন

হ্যারিয়েট বিচার স্টো

১১৪ ভিউ
৪৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ফেব্রুয়ারি মাস। কনকনে শীতের বিকেল। মার্কিন দেশের কেন্টাকি রাজ্যের এক শহরে একটি বড় বাড়ি। সুন্দর সাজানো-গোছানো। একটি নিরিবিলি বৈঠকখানা। এইমাত্র খাওয়া শেষ করে মুখোমুখি বসে দুজন লোক জরুরি আলাপ করছেন। তাদের আলোচনা এতোই জরুরি আর গোপনীয় যে আশেপাশে কোনো ভৃত্যকেও থাকতে দেয়া হয় নি।

দুজনের মধ্যে একজনের মেজাজ খুব কড়া। বেঁটেখাটো হৃষ্টপুষ্ট চেহারা তার। বিশেষ করে তুলে ধরার মতো আর কোনো বৈশিষ্ট্য নেই লোকটার চেহারায়। কিন্তু হাবভাব দেখলে বোঝা যায়, বহু মানুষের মাঝখান থেকে তার নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন। তার পরনে বেশ দামি পোশাক। গায়ে বিচিত্র রঙের ঝলমলে জামা। গলায় নীল রঙের রেশমি রুমাল। তাতে হলদে ফুটকি আঁকা। লোমভরা দুটি হাতে কয়েকটা আংটি। পকেটঘড়ির সোনার বেল্টটা বেশ ভারি। চকচক করছে আলো। তাকে দেখেই মনে হয়, নিজেকে একজন ভদ্রলোক হিসেবে প্রমাণ করার জন্যে প্রাণপণ চেষ্টা করছে সে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!