প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অতল জলের শহর
বিজ্ঞান কল্প কাহিনী ৩১ আগস্ট ২০২৬

অতল জলের শহর

অদ্রীশ বর্ধন

২ ভিউ
০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মাই ডিয়ার ট্যালবট, এই চিঠি আমি পাঠাচ্ছি পোর্টা ডি লা লাজ থেকে। দিন কয়েকের জন্যে বিশ্রাম নিচ্ছি এখানেই। বিন স্ক্যানলান আমার সবচেয়ে কাছের সহযোগী ছিল অভিযানে। খুবই আমুদে মানুষ। এ কাজে বেশির ভাগ সাহায্য পাচ্ছি তার কাছ থেকেই। আজ সকালে অবশ্য সে আমার কাছে নেই, আছে এক ‘ঘাগড়া’। বিল স্ক্যানলান-এর কথা বলার ধরনটাই এই রকম, কথা বলে ইংরেজদের মতো— কিন্তু আমেরিকান কায়দায়। খাঁটি আমেরিকান। ইংরেজ বন্ধুদের সঙ্গে যখন থাকি, তখন তার কথাবার্তা বুঝে নিতে হয় ভাবে ভঙ্গীতে। আমি কিন্তু এই চিঠি লিখছি নিখাদ অক্সফোর্ড ঢঙে, ইয়াঙ্কি কায়দায় নয়।ম্যারাকট-এর সঙ্গে তোমার মোলাকাত হয়েছিল মিটরে-তে। তিনি যে কি পরিমাণ শুষ্ক মানব, তা তোমার অজানা নয়। আগেই তোমাকে বলেছি, এ কাজে আমাকে নেওয়ার সময়ে তাঁর সঙ্গে আমার সাক্ষাৎকারের খুঁটিনাটি। আগে খোঁজ নিয়েছিলেন জীববিজ্ঞান সংস্থার বৃদ্ধ সমারভিল-এর কাছে। সমুদ্রচর কাঁকড়াদের নিয়ে লেখা আমার নিবন্ধটা তিনি পড়তে দিয়েছিলেন ম্যারাকট-কে। ওষুধ ধরে যায় তখনই। এ রকম একটা মনোমতো ভ্রান্তি যে অতিশয় উপাদেয়, আমাকে তা মানতেই হবে। তবে কি-জানো ম্যারাকট-এর মতো একখানা জীবন্ত মমির সান্নিধ্যে না এলেই বুঝি ভালো হত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!