প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শাইনিং
অনুবাদ ২৫ জুলাই ২০২৬

শাইনিং

স্টিফেন কিং

৩ ভিউ
১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
টরেন্স পরিবারকে হোটলের সামনের পোর্চে ঠিক একটা ছবির মত দেখাচ্ছিল। ড্যানি মাঝখানে দাঁড়িয়ে, ওর পরনে একটা জ্যাকেট যেটা ওর শরীরে ছোট হয়, ওয়েন্ডি ওর বাঁ পাশে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর জ্যাক ওর ডানদিকে, ওর হাত আলতো করে ড্যানির মাথায় রাখা।মি: আলম্যান ওদের চেয়ে একধাপ নীচে দাঁড়িয়ে ছিল। সে এখন একটা দামী ওভারকোট গায়ে চড়িয়েছে। সূর্য পুরোপুরি পাহাড়ের আড়ালে চলে গিয়েছে এখন, আর উঠানের সবকিছুর ছায়া সে কারণে লম্বা, বেগুনী রুপ নিয়েছে। এখন পার্কিং লটে হোটেলের ট্রাক, আলম্যানের লিংকন কন্টিনেন্টাল আর টরেন্সদের গাড়িটা ছাড়া আর কোন গাড়ি নেই।“সবগুলো চাবি বুঝে নিয়েছেন তো?” আলম্যান জ্যাককে জিজ্ঞেস করল। “বয়লার অথবা ফার্নেসের বাপারে আর কোন প্রশ্ন আছে?”জ্যাক আলম্যানের মনের অবস্থা বুঝতে পারল। হোটেল বন্ধ করবার সব কাজ শেষ। কিন্তু নিজের প্রাণপ্রিয় হোটেলকে একজন অচেনা মানুষের হাতে ছেড়ে যেতে আলম্যানের কষ্ট হচ্ছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!