প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বনের খবর
সভ্যতা ও সংস্কৃতি ২৫ জুলাই ২০২৬

বনের খবর

প্রমদারঞ্জন রায়

১ ভিউ
০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যারা জরিপের কাজ করে, তাদের মধ্যে অনেককে ভারি ভয়ংকর সব জায়গায় ঘুরে বেড়াতে হয়৷ সেই সব জায়গায় হাতি, মহিষ, বাঘ, ভাল্লুক আর গণ্ডার চলা-ফেরা করে, আবার যেখানে সেই-সব নেই, সেখানে তাদের চেয়েও হিংস্র আর ভয়ানক মানুষ থাকে৷ প্রায় কুড়ি-বাইশ বছর এই সব জায়গায় ঘুরে কত ভয়ই পেয়েছি, কত তামাশাই দেখেছি৷সরকারি জরিপের কাজে অনেক লোককে দলে-দলে নানা জায়গায় যেতে হয়৷ এক-একজন কর্মচারীর উপর এক-একটা দলের ভার পড়ে৷ তাঁর সঙ্গে জিনিসপত্র বইবার জন্য, হাতি, গোরু, ঘোড়া, খচচর ও উট, আর জরিপ করবার জন্য সার্ভেয়ার, আমিন, খালাসি ও চাকর-বাকর বিস্তর থাকে৷ বনের মধ্যে থাকতে হয় তাঁবুতে৷ লোকজনের বাড়ির কাছে থাকা প্রায়ই ঘটে ওঠে না, এক-এক সময় এমনও হয় যে চারদিকে কুড়ি-পঁচিশ মাইলের মধ্যে আর লোকালয় নেই৷ বন এমনই ঘন আর অন্ধকার যে তার ভিতর অনেক সময় সূর্যের আলো প্রবেশ করে না; চলবার পথ, জঙ্গল কেটে তৈরি করে নিতে হয়, তবে অগ্রসর হওয়া যায়৷

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!