প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য সিক্রেট অভ ভিলহেল্ম স্টোরিস
এডভেঞ্চার ১২ মার্চ ২০২৪

দ্য সিক্রেট অভ ভিলহেল্ম স্টোরিস

জুল ভার্ন

১০৪ ভিউ
৪১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আর যত শিগগির পারিস আসিস কিন্তু ভাই, অঁঁরি; আমি খুব অধীরভাবেই তোকে আসতে লিখছি। তাছাড়া, এ-দেশটাও চমৎকার, দক্ষিণ হাঙ্গেরির এই জেলাটা সত্যি যে-কোনো এনজিনিয়ারকে উসকে দিতে পারে। অন্তত শুধু সেই কারণেও এখানে আসবার জন্যে কষ্ট স্বীকার করাটা তোর কখনও ক্ষোভের কারণ হবে না। তোকে ভালোবাসা জানাই,

তোরই

মার্ক ভিদাল

চৌঠা এপ্রিল ১৭৫৭তে আমার ছোটোভাইটির কাছ থেকে আমি যে-চিঠি পেয়েছিলুম, তা শেষ হয়েছিলো এইভাবে।

এ-চিঠি এসে পৌঁছুবার আগে কোনো অলুক্ষুণে হুঁশিয়ারি আমায় উৎকণ্ঠায় ভরে দেয়নিঃ চিঠিটা বরং এসেছে যথানিয়মে, পর-পর অনেক ডাক-হরকরার হাত-ফেরতা হয়ে, শেষটায় আমার বাড়ির দারোয়ান এবং আমার খাশ খিদমৎগার মারফৎ, এসে পৌঁছেছে।সে যথারীতি একটা রেকাবিতে চিঠিটা সাজিয়ে এনেছিলো আমার কাছে–বেচারা টেরও পায়নি এই মুহূর্তটার গুরুত্ব পরে কী-রকম ফুলে-ফেঁপে অতিকায় হয়ে উঠবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!