প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

চেঙ্গিস খান সব মানুষের সম্রাট
ইতিহাস ও ঐতিহ্য ০৬ মার্চ ২০২৪

চেঙ্গিস খান সব মানুষের সম্রাট

হ্যারল্ড ল্যাম্ব

২০৮ ভিউ
৭৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
গোত্রের সবার মধ্যে ‘অর খান’ হতে চাওয়ার মতো প্রত্যাশিত আর কিছু ছিল না। সেই তিন বছর তারা একটার পর একটা জয় পেতে থাকল, নতুন নতুন এলাকা জয় করতে লাগল। কোনো কিছুই মঙ্গোল খানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারেনি।

কিন্তু এই বিজয়ীর চারপাশে ছিল এশিয়ার দুধর্ষ সব যোদ্ধা, তিয়ান শানের সমুদ্রতটের তুর্কো-মঙ্গোল যোদ্ধারা, যেখানে কিছুদিনের মধ্যেই ঘুচলুক কালো ক্যাথি (কারা কিতাই) শাসন করেন। কিছু সময়ের জন্য কোনো উপজাতীয় শত্ৰুতা বিস্মৃত হয়েছিল। বৌদ্ধ এবং ‘শামান’, শয়তানের পূজারি আর মুসলমান এবং নেস্তোরিয়ান খ্রিস্টান সবাই পাশাপাশি ভাইয়ের মতো বসত আর ঘটনার জন্য অপেক্ষা করত।

যে কোনো কিছুই ঘটা সম্ভব ছিল। আসলে যা ঘটেছিল তা হচ্ছে, মঙ্গোল খান তার পিতৃপুরুষদের সীমাবদ্ধতার অনেক ওপরে উঠে গিয়েছিলেন। তিনি সম্মিলিতভাবে ‘কুরুলতাই’ বা ‘খানদের রাজসভা’ ডাকলেন, যারা এশিয়ার পুরো উঁচু অঞ্চল শাসন করার জন্য একজন মানুষকে নির্বাচন করবে। একজন সম্রাটকে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!