প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দাম্পত্যের স্বরূপ
প্রবন্ধ ০৯ জানুয়ারি ২০২৪

দাম্পত্যের স্বরূপ

সুকুমারী ভট্টাচার্য

৮৩ ভিউ
২৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বিবাহ বিষয়টি জটিল ও নানা সমস্যাসংকুল। কোনও সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বা প্রশ্নাতীত নয়। পৃথিবীর ইতিহাসে বিবাহ— ঐক্যদাম্পত্য— বেশ অর্বাচীন একটি ধাপ। তবু এটি নিয়েই আলোচনা এ কারণে যে, এটি নরনারীর যৌন সম্পর্কের বিবর্তনে ও নানা পরীক্ষা-নিরীক্ষার ইতিহাসে সম্ভবত শেষতম ধাপ, যেখানে পৌঁছে নরনারী সমাজস্বীকৃত একটা সম্বন্ধে বহুকাল যাবৎ স্থির আছে। এর কিছু ব্যতিক্রম, যা রক্ষণশীল মানুষের কাছে উন্মার্গগামিতা বা উৎকেন্দ্রিকতা বলে প্রতিভাত হচ্ছে তা নিয়ে গত কয়েক প্রজন্ম ধরে একটা প্রশ্ন তুলেছে— প্রশ্নটা তথাকথিত ‘কেন্দ্রে’র যথার্থ ভূমিকা নিয়ে। মানুষের ইতিহাস কোনও একটি বিন্দুতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না, নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চলে এবং সমাজ যুগের প্রয়োজনের অনুকূল বিধান গ্রহণ করে।

বিবাহের সঙ্গে সম্পৃক্ত কিছু কিছু সমস্যা, সামাজিক ভাবে কিছু কিছু ব্যতিক্রমী অবস্থিতি, এ যুগ বিবাহকে কী কী নতুন সমস্যার মধ্যে এনে দাঁড় করিয়েছে, এ সব থেকে নিষ্ক্রমণের সম্ভাব্য উপায়ই বা কী, এ সব নিয়েই বর্তমান প্রবন্ধ। বলা ভাল, সমস্যাগুলি জীবন্ত মানুষের জীবনের স্তরে স্তরে সংলগ্ন, তাই কোনও চূড়ান্ত সমাধান নির্দেশ করার ধৃষ্টতা আমার নেই। শুধু কিছু বিশ্লেষণের দ্বারা সমস্যাগুলিকে স্বরূপে বুঝবার চেষ্টা করেছি; বিশ্লেষণই হয়তো বা কিছু আলোকপাত করবে। সব কটি প্রসঙ্গ যেহেতু বহুকাল ধরে বহুধা-আলোচিত, তাই নতুন আলোকসম্পাতের সম্ভাবনা কম। শুধু বিশ্লেষণেরও কিছু নিজস্ব তাৎপর্য আছে, এই বিশ্বাসেই কাজটিতে হাত দেওয়া।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!