প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড)
রাজনীতি ২৭ নভেম্বর ২০২৩

পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড)

বদরুদ্দীন উমর

১৫১ ভিউ
৫৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৯৪৭ সালের ৩রা জুন বৃটিশ-ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তাঁর রোয়েদাদ ঘোষণা করেন। এই ঘোষণার পর মুসলিম লীগের অল্পসংখ্যক বামপন্থী কর্মীদের উদ্যোগে জুলাই মাসে ঢাকায় ‘গণ-আজাদী লীগ’ নামে একটি ক্ষুদ্র সংগঠন গঠিত হয়। ‘আশু দাবী কর্মসূচী আদর্শ’ এই নামে তাঁরা একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন এবং তাতে তাঁদের মধ্যে এক নোতুন চেতনার উন্মেষ লক্ষিত হয়। প্রথমেই নিজেদের আদর্শ ও কর্মসূচীর যৌক্তিকতাস্বরূপ তাঁরা ঘোষণা করেন:

দেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতা দুইটি পৃথক জিনিস। বিদেশী শাসন হইতে একটি দেশ স্বাধীনতা অর্জন করিতে পারে; কিন্তু তার অর্থ এই নয় যে, সেই দেশবাসীরা স্বাধীনতা পাইল। রাজনৈতিক স্বাধীনতার কোন মূল্যই নাই, যদি স্বাধীনতা জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন না করে? কারণ, অর্থনৈতিক মুক্তি ব্যতীত সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি সম্ভব নয়। সুতরাং, আমরা স্থির করিয়াছি পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা সংগ্রাম চালাইয়া যাইতে থাকিব। এতদুদ্দেশ্যে আমরা দেশবাসীর সম্মুখে আদর্শ ও কর্মসূচী উপস্থিত করিতেছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!