প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পৌরাণিক গল্প
গল্প ২৫ নভেম্বর ২০২৩

পৌরাণিক গল্প

হরিশংকর জলদাস

১১১ ভিউ
৪৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পরলোকে একলব্যের সঙ্গে অর্জুনের হঠাৎ দেখা। তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। সেই কথোপকথন এখানে লিপিবদ্ধ হলো।

নমস্কার।

তুমি কি আমাকে চেনো?

না।

তাহলে নমস্কার দিলে যে!

এটাই তো নিয়ম, পরলোকের।

বুঝলাম না। খোলসা করবে?

স্বর্গের এটাই তো প্রথা, ছোটরা বড়োদের শ্রদ্ধাসম্ভাষণ জানাবে।

এই প্রথা কে শেখাল তোমায়?

আপনার তো না জানার কথা নয়! নবাগতদের ট্রেনিং দেওয়ার জন্য এখানে একটা কোচিং সেন্টার আছে। ওই সেন্টারে স্বল্পকালীন মেয়াদে স্বর্গের শিষ্টাচার শেখানো হয়। ওই সেন্টারে আমি ট্রেনিং নিয়েছি।

ও—। তাই বলো। আমিও ওখানকার শিক্ষানবিশ ছিলাম একদা। তোমাকে দেখে মনে হচ্ছে, বয়সে তুমি বেশ নবীন

চব্বিশ বছর তিন মাস।

তা তোমার নাম কী?

অর্জুন। অর্জুন আমার নাম।

অর্জুন! কোন অর্জুন! মহাভারতের! না। আমি মহাভারতের অর্জুন নই। তাহলে!

আমি নরসিংদীর ব্রাহ্মণদীর অর্জুন।

তোমার বাবা-মা?

আমার বাবা শ্যামল চট্টোপাধ্যায়। অকালে মারা যায়। আমার ছোটবেলায় মা বিধবা হয়।

ওই অর্জুনের কথিত বাপ পাণ্ডুও অকালে মারা যান। কুন্তী বিধবা হন।

কিছু বললেন? বুঝতে পারছি না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!