প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আই, ডেম আগাথা
জীবনী, স্মৃতিচারণ ০৪ অক্টোবর ২০২৩

আই, ডেম আগাথা

আগাথা ক্রিস্টি

৮১ ভিউ
২৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বৃটিশ সমাজ ব্যবস্থা অনুসারে আমি ছিলাম সেই ফেলে আসা হারানো যুগের প্রতিনিধি। তখনও অবশিষ্ট ছিল ভিক্টোরিয়া যুগের নীলরক্তের অহমিকা। আর মাঝে মধ্যেই সমাজের এখানে ওখানে চোখে পড়তো সন্নিবদ্ধ মানব সভ্যতার অবয়ব। ছোট্টবেলাটা আমার কেটে গিয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রাম আর শহরের মধ্যে। ছোট থেকে কেমন ভাবুক আর উদাস প্রকৃতির ছিলাম আমি। সবসময় অবাক হয়ে তাকিয়ে থাকতাম প্রকৃতির রঙ্গশালার দিকে। দেখতাম কেমন করে সেখানে ঋতু পরিবর্তন হয়। শীতের দিনে হঠাৎ তুষারকণারা এসে ঢেকে দিতে সমস্ত পরিবেশ। মনে হতো প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে গেছে বুঝি! আবার বসন্ত বাতাস বয়ে যাবার সাথে সাথে চারিদিকে জেগে উঠতে প্রাণের স্পন্দন। পৃথিবী নিজেকে সাজাতে মোহিনী ভালোবাসায়। এইসবই চোখে পড়তে আমার। ছোট থেকেই ছিলাম বেশ ভাবুক প্রকৃতির। সমবয়েসী বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলা করতে খুব বেশী ভালো লাগতো না আমার। যখন তারা ব্যস্ত থাকতো খেলার মাঠে, আমি তখন চুপচাপ বসে বসে তাকিয়ে থাকতাম চারপাশের পরিচিত পৃথিবীর দিকে আর অবাক হয়ে দেখতাম মানুষজনের দিকে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!