প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

৫০ টি দমফাটা হাসির গল্প
রম্য রচনা ২০ সেপ্টেম্বর ২০২৩

৫০ টি দমফাটা হাসির গল্প

শিবরাম চক্রবর্তী

২৪৪ ভিউ
৯৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক! ও, ওর দাদা, বাবা, ওরা সব্বাই। কিন্তু লোক ভালো হলে কী হবে, মনের ভাব ওরা ঠিকমতন প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমালে, কি ওদের মাথার গোলমালে, তা এখনও আমি ঠাওর করে উঠতে পারিনি। কিন্তু যখনই-না আমি তাদের কিছু জিজ্ঞেস করেছি, তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথামুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না।

কেন, এই আজই তো! বেরোবার মুখেই রাজীবের দাদার সাথে দেখা। জিজ্ঞেস করলুম— ‘কেমন আছ হে?’

‘এই কেটে যাচ্ছে একরকম!’

কেটে যাচ্ছে? শুনলে পিলে চমকায়! তখন ভারি তাড়া, ফুরসত নেই দাঁড়াবার। নইলে কী কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কীভাবে কাটছে, কবের থেকে কাটছে—এসবের খবর নেবার চেষ্টা করতুম।

বাজারের পথে রাজীবের বাবাকে পাই—‘এই যে! কেমন আছেন মুখুজ্যেমশাই?’

‘আজ্ঞে যেমন রেখেছেন।’

এও কি একটা জবাব হল নাকি? এ থেকে ভদ্রলোকের দেহ-মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাব? কে রেখেছেন, আর কেনই-বা রেখেছেন—তারই-বা কি কোনো হদিশ পাওয়া যায়? তোমরাই বলো।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!