প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হত্যা-রহস্য
রহস্য রোমাঞ্চ ১৯ সেপ্টেম্বর ২০২৩

হত্যা-রহস্য

পাঁচকড়ি দে

৮৭ ভিউ
১৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
নগেন্দ্রনাথবাবু নবীন গ্রন্থকার। অল্পদিনের মধ্যে সাহিত্য-ক্ষেত্রে তাঁহার বেশ নাম হইয়াছে—একজন ক্ষমতাশালী ঔপন্যাসিক বলিয়া পাঠকবর্গের নিকটে এক্ষণে তাঁহার প্রতিপত্তি খুব বেশী।

উপন্যাস সাধারণতঃ দুই প্রকার,—Romantic বা অলৌকিক ও Realistic বা প্রাকৃতিক। প্রথমোক্ত উপন্যাসে অনৈসর্গিক ও অতিরঞ্জিত ঘটনাবলীর সমাবেশ করিতে হয়; এবং শেষোক্ত উপন্যাসে যাহা স্বাভাবিক, যাহা সম্ভবপর ও বাস্তব কেবল এইরূপ ঘটনাবলীই লিপিবদ্ধ হইয়া থাকে। আমাদের নগেন্দ্রনাথবাবু শোষোক্ত উপন্যাসের বড় পক্ষপাতী; এবং কল্পনার সাহায্য গ্রহণে একান্ত নারাজ।

তিনি নিজের উপন্যাসের ঘটনাবলীকে স্বাভাবিকতার গণ্ডীর মধ্যে এরূপভাবে আবদ্ধ করিয়া রাখেন যে, সমালোচকের সুতীক্ষ্ণ বিষদন্ত এখানে বিদ্ধ হইবার কোন সুযোগ থাকে না। কল্পনার সাহায্য ব্যতিরেকে স্বাভাবিকতার স্বচ্ছ দর্পণে পাপ ও পুণ্যের নিখুঁত দৃশ্য প্রতিফলিত করাই উচ্চশ্রেণীর ঔপন্যাসিকের কার্য্য, ইহাই শ্রীযুক্ত নগেন্দ্রনাথবাবুর ধারণা; সেজন্য তিনি প্রাকৃত ঘটনা ও বিবিধ মনুষ্য-চরিত্র দেখিবার জন্য সর্ব্বদা ব্যগ্র।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!