প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সাম্প্রদায়িকতা
প্রবন্ধ ১৭ সেপ্টেম্বর ২০২৩

সাম্প্রদায়িকতা

বদরুদ্দীন উমর

৯৬ ভিউ
৩৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়াকে সাম্প্রদায়িকতাই সব থেকে বেশি দূষিত এবং বিষাক্ত করেছে। রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার এই ভূমিকা আজ পর্যন্ত জনসাধারণ বিশেষ করে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণকারী জনসাধারণ, সম্যকভাবে উপলব্ধি করেননি। এই গুরুত্বপূর্ণ সমস্যাটির চরিত্র এবং ভূমিকাকে উপলব্ধির অভাবের প্রধান কারণ সাধারণ মানুষের চিন্তায় কতকগুলি সংস্কারের প্রভাব। এ সংস্কারগুলি আমাদের মনে রাজ্যবিস্তার করে আমাদের বিশ্লেষণবিমুখতার জন্য। বৃহত্তর সমাজের মধ্যে যে সকল রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য শক্তি কার্যকরী তাদের বিশ্লেষণ এবং গুরুত্বনির্দেশ করতে সক্ষম হলে শুধু সাম্প্রদায়িক সংস্কার নয়, অন্যান্য বহু সংস্কারের রাজ্যও বিলুপ্ত হয়। আমাদের দেশে অনেক লোকের ধারণা সাম্প্রদায়িকতা ও ধর্মনিষ্ঠার মধ্যে যোগাযোগ খুব ঘনিষ্ঠ। সাম্প্রদায়িকতার চরিত্রকে বিশ্লেষণ করলে এ ধারণা যে বিভ্রান্তিমূলক সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!