প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বাইবেল: সংক্ষিপ্ত ইতিহাস
সভ্যতা ও সংস্কৃতি ১৩ সেপ্টেম্বর ২০২৩

বাইবেল: সংক্ষিপ্ত ইতিহাস

কারেন আর্মস্ট্রং

৮৫ ভিউ
৩৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মানুষ অর্থ সন্ধানী প্রাণী। আমরা আমাদের জীবনের কোনও ধরনের নকশা বা তাৎপর্য খুঁজে না পেলে সহজেই হতাশায় ডুবে যাই। ভাষা আমাদের এই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যোগাযোগের কেবল একটা অত্যন্ত জরুরি উপায়ই নয়, বরং আমাদের অন্তস্থ জগতের নানান সামঞ্জস্যহীন অস্থিরতা প্রকাশ ও তাকে স্পষ্ট করে তুলতে সাহায্য করে। আমাদের বাইরে কোনও কিছু ঘটাতে চাইলে আমরা ভাষা ব্যবহার করি। আমরা হয় নির্দেশ দিই বা অনুরোধ জানাই, তখন যেভাবেই হোক আমাদের চারপাশের পরিবেশ বদলে যায়, তা যতটা সূক্ষ্মভাবেই হোক না কেন। কিন্তু কথা বলার সময় আমরা কিন্তু একটা কিছু ফিরেও পাই: কোনও ধারণাকে কেবল ভাষায় প্রকাশ করেই আমরা একে চাকচিক্য বা আবেদন দান করি, আগে যা ছিল না। ভাষা খুবই রহস্যময় ব্যাপার। যখন কোনও শব্দ উচ্চারিত হয়, বায়বীয়কে রক্তমাংসের রূপ দেওয়া হয়; বক্তব্যের জন্যে প্রয়োজন ভাবমূর্তি-শ্বাসপ্রশ্বাস, পেশি নিয়ন্ত্ৰণ আর জিভ ও দাঁত। ভাষা এক জটিল সঙ্কেত, গভীর বিধিবিধানে বন্দি এক সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে যাকে সমন্বিত করা হয়েছে; এই ব্যবস্থা বক্তার কাছে অস্পষ্ট থেকে যায় যদি তিনি প্রশিক্ষিত ভাষাবিদ না হন। তবে ভাষার আবার সহজাত অপর্যাপ্ততাও রয়েছে। সব সময়ই কিছু না কিছু অব্যক্ত থেকে যায়। এমন কিছু যা বোধগম্য নয়। আমাদের বক্তব্যই মানব সভ্যতার দুৰ্জ্জেয় অভিজ্ঞতা সম্পর্কে আমাদের সজাগ করে তোলে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!