প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আমি রুশো বলছি: দি কনফেশানস
অনুবাদ ১০ সেপ্টেম্বর ২০২৩

আমি রুশো বলছি: দি কনফেশানস

সরদার ফজলুল করিম

৬৯ ভিউ
২৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি আজ একটি কর্ম সম্পাদনে হাত দিয়েছি যার কোনও পূর্বগামী নাই এবং কোনো অনুগামী কখনো হবে না। আমার সমকালের সহযাত্রীদের সম্মুখে আমি একটি মানুষকে অনাবৃত করতে চাই : তার স্বভাবের সর্বপ্রকার সত্যতায়। এই মানুষটিকে আমি চিনি। মানুষটিকে আমি আদ্যোপান্ত জানি। সেই মানুষটি আমি নিজে। যার নাম রুশো।

আর কেউ তাকে জানে না। কেবল আমি তাকে জানি। আমার আত্মাকে আমি জানি এবং মানুষকে আমি দেখেছি। আমার অস্তিত্ব, যাদেরকেই আমি দেখে থাকিনে কেন, তাদের কারোর সদৃশ নয়। হ্যাঁ, আমি জোর দিয়েই বলব, যাদের আমি দেখেছি আমি তাদের কারোর মতো নই। কারোর মতো করে আমাকে সৃষ্টি করা হয়নি। আমি তাদের কারোর চাইতে উত্তম না হতে পারি, অন্তত আমি তাদের চাইতে ভিন্ন।

প্রকৃতি যে ছাঁচে আমাকে তৈরি করেছে, সেই ছাঁচটি আমাকে তৈরি করার পরে ভেঙে ফেলে সে কোনও অন্যায় করেছে কিংবা করেনি, তা পাঠকরা নির্ধারণ করতে পারবেন আমাকে পাঠ করার পরেই মাত্র। পূর্বে নয়।

হ্যাঁ, বিচারের দিনের কথা আমি জানি। আমি বলি শেষ বিচারের নিনাদ বেজে উঠুক। বিচারপতি আসন গ্রহণ করুন। আমি আমার দক্ষিণ হস্তে এই পুস্তকখানি তথা আমার আত্মকথাকে ধারণ করে বিচারককে নির্দ্বিধায় বলব : এই দেখ আমার কর্মকাণ্ড। আমার চিন্তারাজি তোমার সমুখে উন্মোচিত। তোমার সম্মুখে এই হচ্ছে আমার অস্তিত্ব। আমার উত্তম এবং অধম : সবকিছুকে আমি সর্বাধিক সংকোচহীনতার সঙ্গে প্রকাশ করেছি। অধম কিছুকে আমি কোনও প্রকারেই গোপন করিনি এবং আমার চরিত্রের বাইরের কোনও উত্তমকেও আমার চরিত্রে অন্তর্ভুক্ত করিনি। দু’এক সময়ে কোনও ঘটনার গায়ে যদি প্রলেপ কিছু দিয়ে থাকি তবে তার কারণ আমার স্মৃতির দুর্বলতা। যা সত্য হতে পারত তাকে হয়তো আমি সত্য বলে প্রকাশ করেছি। কিন্তু যাকে মিথ্যা বলে জেনেছি তাকে কখনো আমি সত্য বলে দাবি করিনি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!