প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এ্যারিস্টটল-এর ‘পলিটিকস’
রাজনীতি ১০ সেপ্টেম্বর ২০২৩

এ্যারিস্টটল-এর ‘পলিটিকস’

সরদার ফজলুল করিম

৮৮ ভিউ
৪৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
[এ্যারিস্টটল তাঁর এথিকস বা নীকিকথা থেকে রাষ্ট্রকথায় গমনের জন্য নিম্নোক্ত বক্তব্যটি ‘এথিকস’-এর আলোচনা শেষে পেশ করেছেন।(১)]

আমাদের পূর্বগামীগণ আইন প্রণয়নের বিষয়টির উপর কোন অনুসন্ধান পরিচালিত করেন নি। এ কারণে এ কাজটি আমাদের নিজেদেরই করা আবশ্যক। বস্তুত পলিটিয়া বা সংবিধানের সমগ্র বিষয়টি নিয়েই আমাদের আলোচনা করা প্রয়োজন। তাহলেই মানুষ সংক্রান্ত আমাদের আলোচনা পূর্ণ হতে পারবে। অবশ্য আংশিকভাবে এ ক্ষেত্রে পূর্বসূরীদের কেউ কেউ কিছু উত্তম কথা বলেছেন। আমাদের উচিত প্রথমে তাদের মূল্যায়ন করা। এর পরে আমার সংগৃহীত সংবিধানসমূহ নিয়ে আলোচনা করা যাবে। এর মাধ্যমে আমরা দেখতে পাব, কোন্ প্রক্রিয়া বা ব্যবস্থার ভিত্তিতে বিভিন্ন প্রকার রাষ্ট্র এবং সংবিধান ক্রিয়াশীল থাকে; কোন্ কোন্ কারণেই বা এগুলির জীবন প্রবাহে বাধার সৃষ্টি হয়। তাছাড়া কোন রাষ্ট্র যে উত্তমরূপে শাসিত হয় এবং কোন রাষ্ট্রে যে উত্তম শাসনের অভাব ঘটে তার কারণ কি, তাও আমরা এ আলোচনায় দেখতে পাব। এ সমস্ত বিষয়ের আলোচনা যখন শেষ হবে তখন হয়ত আমরা অধিকতর সঠিকতার সঙ্গে বলতে পারব, কোন্ সংবিধান বা রাষ্ট্র সর্বোত্তম? সকল প্রকার রাষ্ট্রব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? এদের প্রতিষ্ঠিত আইন এবং নীতিসমূহই বা কি?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!