প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সেই কুয়াশা (১ম খণ্ড)
এডভেঞ্চার ০৮ সেপ্টেম্বর ২০২৩

সেই কুয়াশা (১ম খণ্ড)

কাজী আনোয়ার হোসেন

৫২ ভিউ
২৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাস্তার মোড়ে সমবেত হয়ে বড়দিনের ভক্তিগীতি গাইছে একদল গায়ক। হাত-পা নাড়ছে সঙ্গীতের তালে। রাস্তার গাড়িঘোড়ার আওয়াজ, পুলিশের সাইরেন আর দোকানপাট থেকে ভেসে আসা নানা ধরনের কোলাহল চাপা পড়ে যাচ্ছে তাদের সম্মিলিত কণ্ঠের তলায়। ভারী তুষারপাত হচ্ছে, তা অগ্রাহ্য করে শেষ মুহূর্তের কেনাকাটায় বেরিয়েছে ব্যস্ত কর্মজীবীরা। ফুটপাতে ঠেলাঠেলি, রাস্তায় যানজট, দোকানে-দোকানে আলোকসজ্জা–বড়দিনের চিরাচরিত দৃশ্য।

গাঢ় রঙের একটা ক্যাডিলাক রাস্তার মোড় ঘুরল, ধীরে ধীরে পেরুতে শুরু করল সমবেত সঙ্গীতশিল্পীদেরকে। শতচ্ছিন্ন পোশাক পরা একজন গায়ক এগিয়ে গেল গাড়ির দিকে। ছেঁড়া গ্লাভে ঢাকা একটা হাত বাড়িয়ে দিয়েছে সামনে, সাহায্যের আশায় গলা চড়িয়ে গাইছে গান।

রাগী ভঙ্গিতে হর্ন বাজাল ড্রাইভার, হাতের ইশারায় সরে যেতে বলল ভিখিরি-গায়ককে। কিন্তু পিছনের প্যাসেঞ্জার সিটে বসা মাঝবয়েসী মানুষটা কেন যেন এতটা নির্দয় হতে পারল না। বোতাম টিপে রিয়ার-উইণ্ডোর কাঁচ নামাল সে, খুচরো কিছু টাকা গুঁজে দিল বাড়িয়ে ধরা হাতটাতে।

‘ঈশ্বর আপনার মঙ্গল করুন, স্যর!’ চেঁচিয়ে বলে উঠল গায়ক। ‘ইস্ট ফিফটিনথ্ স্ট্রিটের বয়েজ ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ! মেরি ক্রিসমাস, স্যর!’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!