প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এক্স এজেন্ট
এডভেঞ্চার ০৮ সেপ্টেম্বর ২০২৩

এক্স এজেন্ট

কাজী আনোয়ার হোসেন

৬৭ ভিউ
৩২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মস্কো, ইউএসএসআর।

উনিশ শ’ সাতান্ন সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ।

ভীষণ ঠাণ্ডা দিনটা ফুরোতেই নেমেছে হিমশীতল সন্ধ্যা। ভারী গ্রেটকোটের কলার সিধে করে ফাঁকা রাস্তায় হাঁটার গতি বাড়াল জন গ্রাহাম। আজই তার জীবনের শেষ রাত, তবে সেটা জানে না সে। পিছলা পথে বরফগলা, কাদাভরা পানিতে ভিজে গেছে জুতো। শোঁ-শোঁ হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ঝরঝর করে ঝরছে তুষার, হয়তো চারপাশ আবারও হয়ে উঠবে শ্বেতশুভ্র।

বিপজ্জনক মিশনের শেষাংশে পৌঁছে আজ সত্যিই বুক কাঁপছে গ্রাহামের। ধরা পড়ে যাবে না তো? সেক্ষেত্রে মরবে প্রচণ্ড কষ্ট পেয়ে।

তার নকল কাগজপত্রে লেখা, সে রাশান নাগরিক। অথচ দু’চারটে কথা বললেই যে-কেউ বুঝে ফেলবে, ও বিদেশি মানুষ। চোরাই পথে পাঁচ সপ্তাহ আগে পৌঁচেছে ইউএসএসআর-এ। এরপর থেকে সযত্নে এড়িয়ে চলেছে কর্তৃপক্ষের দৃষ্টি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!