প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আপন–পর
ছোট গল্প ৩১ আগস্ট ২০২৩

আপন–পর

অবনীন্দ্রনাথ ঠাকুর

৩৫২ ভিউ
১৭৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ধরা-পাখি ছাড়া-পাখি দেখাদেখি হয়-এ ওকে শুধোয় খবর ৷ ধরা-পাখি খোপের মাঝে বসে শোনে, ছাড়া-পাখি খোপের চালে বসে শোনায়-বনের খবর, আকাশের বাতাসের খবর ৷ খোপের পায়রা শুনে শুনে বলে-বেঙ্গমা-বেঙ্গমার খবর জান ? দেখেছ তাদের ? ছাড়া পাখি ঘাড় নেড়ে বলে-জানি না তো কে তারা. কেমনতরো তাদের রূপ ! খোপের পায়রা শোনায়, ছাড়া পাখিটি শোনে দুটি পাখি তারা, একটি সোনালি অন্যটি কালি-কাজলা ৷’ ছাড়া পাখি খোপের ধারে এসে বসে বলে তারপর ? পায়রা বলে-তারা একটি ডালে দুটি পাখি-যেন এক –বোঁটায় গাঁথা দুটি ফুল ! একটি খায় মিষ্টি ফল, অন্যে শুধু চেয়ে থাকে ৷ একটি ঘুমোয়, অন্যে জাগে ৷ এ গায় ও শোনে ৷ এ চায় রইতে কাছে, ও চায় যেতে দূরে ৷ এ ফেরার মুখ দিনের পানে, ও ফিরে ও ফিরে থাকে রাতের দিকে ৷ এক নামে মাটিতে, অন্যে ওড়ে আকাশে ৷

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!