প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ক্যাপ্টেন হ্যাটেরাস
এডভেঞ্চার ২১ আগস্ট ২০২৩

ক্যাপ্টেন হ্যাটেরাস

জুল ভার্ন

৬৭ ভিউ
৩১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
লিভারপুল। ৫ এপ্রিল। ১৮৬০ সাল।

লিভারপুল হেরাল্ডের ছোট্ট এক খবর সবার মনোযোগ কেড়ে নিল। পরদিন অর্থাৎ ৬ এপ্রিল ফরওয়ার্ড জাহাজ নিউ প্রিন্স ডক থেকে অজ্ঞাত যাত্রায় নোঙর তুলছে।

প্রতিদিন এমন কত জাহাজ আসে যায় কে তার খোঁজ রাখে? যে যার কাজে ব্যস্ত। কোন জাহাজ ছাড়ল আর কোন জাহাজ বন্দরে ঢুকল তা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। অথচ ৬ এপ্রিল নিউ প্রিন্স ডক লোকে লোকারণ্য। চার মাইল লম্বা ডকে সারি সারি জাহাজ। ওগুলোর দিকে খেয়াল নেই, লোকে এসে ভিড় করেছে ফরওয়ার্ড জাহাজের সামনে। লোকজন আসছে তো আসছেই। দূর-দূরান্ত থেকে বাসে, ট্রাকে, সাইকেলে এমনকি হেঁটেও এসেছে লোকে, আসছে এখনও। কি যেন এক রহস্য ঘিরে আছে জাহাজটিকে।

ফরওয়ার্ডে তোলা হয়েছে পাঁচ-ছয় বছর চলার মত প্রয়োজনীয় খাবার দাবার, কয়লা, সীলের চামড়া দিয়ে তৈরি পোশাক, ওষুধপথ্য ইত্যাদি যা যা প্রয়োজন সব। জাহাজটি এঞ্জিনেও চলে আবার পালে চলারও ব্যবস্থা আছে। বিশাল পাল। তাই দেখে পাশের জাহাজের নাবিকেরা ধারণা করে নিল এটা সম্ভবত উত্তর মেরুর দিকে রওনা হবে। অথচ আশ্চর্য ব্যাপার ফরওয়ার্ড জাহাজের নাবিকেরাই জানে না তারা কোথায় যাচ্ছে। পাঁচ গুণ মাইনে অগ্রিম পেয়ে কেউই টু শব্দটিও করছে না! সবাই ক্যাপ্টেনের আদেশে নোঙর তোলার অপেক্ষা করছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!