প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রতিঘাত
রহস্য রোমাঞ্চ ১৯ আগস্ট ২০২৩

প্রতিঘাত

অনীশ দেব

৮১ ভিউ
৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ধুলো উড়িয়ে বাসটা একটা স্টপেজে এসে দাঁড়াল। বিকেলটা তখন মসৃণভাবে সন্ধের সঙ্গে মিশে যাচ্ছে। কন্ডাক্টর জোরে-জোরে দুবার হাঁক দিল, ‘বটতলা। বটতলা!’

কত যে ‘বটতলা’ আছে এ-রাজ্যে! গ্রাম, টাউন, শহর—কোথাও ‘বটতলা’-র কমতি নেই। রোশন ভাবল।


একটানা ঘণ্টাখানেক দাঁড়িয়ে-দাঁড়িয়ে আসার পর এই মিনিট-কুড়ি-পঁচিশ আগে ও একটা বসার জায়গা পেয়েছে। বলতে গেলে সেই হাওড়া থেকেই বাসে ঠাসা ভিড়—সবসময় যেমনটা হয়।

জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রোশনের খারাপ লাগল না। গাছপালা, দূরের ছোট-ছোট দু-চারটে ঘরবাড়ি আর বিস্তীর্ণ চাষের জমিতে কেমন একটা প্রশান্তি ছেয়ে আছে।


‘এই জায়গাটার নাম কী, কাকু?’ পাশে বসা রোগামতন প্রৌঢ় মানুষটিকে জিগ্যেস করল রোশন।


ভদ্রলোক বোধহয় লজেন্স চুষছিলেন, কারণ ওঁর ডানদিকের গালটা ফুলে ছিল। অবশ্য মাড়ির সমস্যাও হতে পারে।

রোশনের প্রশ্নে গালফোলাটা কমে গেল। মানে, মাড়ি নয়—লজেন্স।

তারপর জবাব দিলেন, ‘আহাউর।’

রোশন একটু ঘাবড়ে গেল। এরকম নাম আবার হয় না কি! ও অবাক চোখে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিগ্যেস করল, ‘কী বললেন?’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!