প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হোয়াট ইজ আর্ট
অনুবাদ ১৩ আগস্ট ২০২৩

হোয়াট ইজ আর্ট

লিও টলস্টয়

৬৪ ভিউ
২৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যে কোন সাধারণ সংবাদপত্র নিলেই দেখা যাবে তার কিছু অংশ নাটক ও সংগীতের আলোচনায় নিয়োজিত। প্রায় প্রত্যেক সংখ্যাতেই কোন শিল্প-প্রদর্শনীর অথবা নির্দিষ্ট কোন ছবির বর্ণনসা পাবেন। এ ছাড়া নতুন কোন শিল্পকর্মের, কবিতা বা গল্পসংগ্রহের কিংবা উপন্যাসের সমালোচনাও সব সময় চোখে পড়বে।

কোন অভিনয় অনুষ্ঠিত হবার সঙ্গে সঙ্গেই তার বিস্তৃত বিবরণ প্রকাশিত হয়ে থাকে : কোন্ নাটকে বা কমেডিতে বা অপেরায় অমুক অভিনেত্রী বা অভিনেতা এ-ভূমিকায় বা ও-ভূমিকায় কিরূপ অভিনয় করেছেন। শুধু তাই নয়, অভিনয়ের দোষগুণ সহ নতুন নাটক, কমেডি ও অপেরার বিষয়বস্তুও সে বিবরণে প্রকাশ করা হয় অনুরূপ যত্নের সঙ্গে ও সবিস্তারে অথবা তার চাইতেও বেশি পরিমাণে পাঠকদের জানানো হয় অমুক অমুক শিল্পী গানটি কেমন করে গাইল, অথবা পিয়ানো বা বেহালায় গানটি কেমন করে বাজাল এবং তার পরিবেশনার দোষগুণই বা কোথায়? প্রত্যেকটি বড় শহরে যদি একাধিক নাও হয়, তবে অন্তত একটি নতুন ছবির প্রদর্শনী হয়ে থাকে-যার দোষগুণ সমালোচক এবং বিশেষজ্ঞরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিচার করে থাকেন।

নতুন উপন্যাস ও কবিতা পুস্তকাকারে কিংবা সাময়িকপত্রে প্রায় প্রত্যহই আত্মপ্রকাশ করছে। এই সব শিল্পকর্মের বিস্তৃত বিবরণ পাঠকদের সমানে তুলে ধরা সংবাদপত্রগুলি তাদের কর্তব্য বলেই মনে করে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!