প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রোফেসর শঙ্কু
কিশোর সাহিত্য ০৭ আগস্ট ২০২৩

প্রোফেসর শঙ্কু

সত্যজিৎ রায়

৬৭ ভিউ
২৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আজ সকালে সবে ঘুম থেকে উঠে মুখটুখ ধুয়ে ল্যাবরেটরিতে যাব, এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বৈঠকখানায় একটি বাবু দেখা করতে এয়েছেন।

আমি বললাম, নাম জিজ্ঞেস করেছিস?

প্রহ্লাদ বলল, আজ্ঞে না। ইংরিজি বললেন। দেখে নেপালি বলে মনে হয়।

গিয়ে দেখি খয়েরি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক—সম্ভবত চিন দেশীয়। আর তাই যদি হয় তবে চিনা ভিজিটর আমার বাড়িতে এই প্রথম।

উঠে দাঁড়িয়ে কোমর অবধি বুকে আমায় অভিবাদন জানালেন। আমি নমস্কার করে তাঁকে বসতে বললাম এবং তাঁর আসার কারণটা জিজ্ঞেস করলাম।

ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলেমানুষের মতো খিলখিল করে হেসে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বললেন, হে হে হে হে—ইউ ফলগেত, ইউ ফলগেত। ব্যাদ মেমলি, ব্যাদ মেমলি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!