প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এলেবেলে (প্রথম খন্ড)
জীবনী, স্মৃতিচারণ ৩১ জুলাই ২০২৩

এলেবেলে (প্রথম খন্ড)

হুমায়ূন আহমেদ

১৫ ভিউ
৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সম্প্রতি একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলাম। এলেবেলে লেখা সেটা দিয়েই শুরু করা যাক।

বৈশাখী মেলায় গিয়েছি চার কন্যাকে সঙ্গে করে। তিনটি আমার নিজের, অন্যটি ধার করা। গিয়ে দেখি মেলার ভিড়। ঢাকা শহরের অর্ধেক লোক এসে উপস্থিত। মাটির হাঁড়িকুড়ি যা-ই দেখছে তা-ই তারা কিনে ফেলছে। অনেকটা কচ্ছপের মতো দেখতে কী যে বিক্রি হচ্ছে খুব সস্তায়–এক টাকা পিস। সবাই কিনছে, আমিও কিনলাম। তারপর কিনলাম দুখানা রবিঠাকুর। এবারের মেলায় রবিঠাকু খুব সস্তায় বিক্রি হচ্ছে। চার টাকা জোড়া। আমার ছোট মেয়েটি রবিঠাকুরকে নিয়ে আছাড় খেয়ে পড়ল। তার কিছু হলো না, মহাকবি দুটুকরা হয়ে গেলেন। কান্না থামাবার জন্যে আরেকটি কিনতে হয়। কিন্তু একবার কোনো দোকান ছেড়ে এসে আবার সেখানে ঢোকা অসব। অন্য একটি ঘরে উঁকি দিলাম। বিনীত ভঙ্গিতে বললাম, আপনাদের রবিঠাকুর আছে। দোকানি আমাকে বেকুব ঠাওরালো কি না জানি না, এক বুড়োর মূর্তি ধরিয়ে দিল। বুড়োটি খালি গায়ে বসে আছে, হাতে ইকো। বাতাস পেলেই সমানে মাথা নাড়ছে। সাদা চুল সাদা দাড়ি রবিঠাকুর যে এতে সন্দেহের কিছুই নেই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!