প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ট্রেন টু পাকিস্তান
অনুবাদ ২৬ জুলাই ২০২৩

ট্রেন টু পাকিস্তান

খুশবন্ত সিং

৫৭ ভিউ
২৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৯৪৭, সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতের পাকিস্তানের প্রায় এক কোটি মানুষ দিশেহারা। লাশে ভরা ট্রেন পাঠানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে দুই দেশের উন্মক্ত কিছু পশু। দুই নতুন সৃষ্ট দেশের পাঞ্জাব সীমান্তের গ্রাম মানো মাজরা। এখানে শিখ আর মুসলিমরা মিলেমিশে বসবাস করে। মাত্র কয়েক মাইল দূরে সাম্প্রদায়িকরা আগুনে একে অপরকে পোড়াচ্ছে সে খবর এ গ্রামের মানুষগুলো তখনও জানে না। আর এই গ্রামের ভয়ংকর বংশীয় এক ডাকাত বাস করে। নাম জুগগাত সিং । গ্রামের ইমাম বখশের মেয়ে নুরানের সাথে জুগগাত সিং এর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। স্বাভাবিকভাবে একজন ডাকাত আর গ্রাম্য ইমামের ভালোবাসার সম্পর্ক অনেক সাদামাটা মতে হতে পারে। কিন্তু এই ভালোবাসাই জুগগাত সিং এর ভেতরের মানুষকে স্পর্শ করেছিলো, তাকে বলেছিলো কি তার প্রকৃত কর্তব্য। এর মাঝে গ্রামে একদিন ডাকাতি হয়। ডাকাতরা গ্রামের একমাত্র হিন্দু মহাজন লালাকে হত্যা করে। কিন্তু পুলিশ এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে। জুগগাত সিং কে গ্রেফতার করা হয় যদিও পুলিশ জানত এতে জুগগাত সিং জড়িত নয়। এই ডাকাতিতে শিখরা জড়িত থাকলেও মুসলিম দের সতর্ক কথা হয়। কিন্তু এর পিছনের সাম্প্রাদায়িক হিংসার উপস্থিতি মনে হলেও জেলা ম্যাজিট্রেট হুকুম সিং এর ছিলো এক অন্যরকম সমীকরণ, যার থেকে পরিশেষের মুসলিমরাই উপকৃত হয়। হঠাৎ একদিন পাকিস্তান থেকে শিখদের মৃতদেহ ভর্তি একটি ট্রেন এসে পৌছায়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে। মানো মাজরায় মুসলিমদের অবস্থান ঝুকিপূর্ণ হয়ে পড়ে। তাদের নিয়ে যেতে পাকিস্তানের পাঠান সৈন্যরা ট্রাক নিয়ে আসে ক্যাম্পের নিয়ে যাবার জন্য। শত শত বছরের ভালোবাসা আর সম্প্রীতির সম্পর্ক ছিন্ন করে মানো মাজরার মুসলমানদের বাধ্য করা হয় তাদের গ্রাম ত্যাগ করে অনিশ্চয়তার পথে পা বাড়াতে। কিন্তু মানো মাজরার একদম বহিরাগত শিখ উপস্থিত হয়। তারা গ্রামের শিখদের উস্কানি দিতে শুরু করে পাকিস্তানের দিকে চলমান ট্রেনে আক্রমণ করে শিখদের হত্যার প্রতিশোধ নিতে। এইসব ঘটনার মধ্যে জুগগাত সিং ছাড়া পেয়ে যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!