প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কাকা বাবু সমগ্র
কিশোর সাহিত্য ১৮ জুলাই ২০২৩

কাকা বাবু সমগ্র

সুনীল গঙ্গোপাধ্যায়

১০৯ ভিউ
১৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কাকাবাবু বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কাল্পনিক চরিত্র। কাকাবাবুর আসল নাম ‘রাজা রায়চৌধুরী’। কাকাবাবু মধ্যবয়সী অবসরপ্রাপ্ত বুদ্ধিদীপ্ত এক মানুষ,যিনি অসম্ভব সাহসী ও পণ্ডিত ব্যক্তি। বিভিন্ন অমীমাংসিত রহস্য উদঘটন তার নেশা। এমনি এক রহস্যের সমাধান করতে গিয়ে দুর্ঘটনায় তার একটি পা ক্ষতিগ্রস্থ হয় তবুও তিনি থেমে না থেকে একটি ক্রাচ ও ভাইপো সন্তু কে সঙ্গী করে রহস্য উদ্ঘটনের অভিযানে নেমে পড়েন। তিনি ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তা যিনি একবার আফগানিস্তানে কামাল নামে এক বন্ধুকে দুর্ঘটনার কবল থেকে বাঁচানোর চেষ্টায় পঙ্গু হন। সব গল্পেই কাকাবাবুর সাথী ক্রাচ। এই ক্রাচকে অনেক সময় অস্ত্র হিসেবে ব্যবহার কর‍তে দেখা গেছে। কাকাবাবু কিছুদিন সি.বি.আই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপদেষ্টা ছিলেন। সেখানকার কর্তা নরেন্দ্র বর্মা তাঁর বিশেষ বন্ধু। তাঁর ভাইপো সন্তু ওরফে সুনন্দ রায়চৌধুরী আর সন্তুর বন্ধু জোজোকে নিয়ে অনেক অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে দেখা যায়। বেশিরভাগ অ্যাডভেঞ্চারই ভারতের বিভিন্ন জায়গায় বা বিদেশে বেড়াতে গিয়ে হয়। তাই কাকাবাবুর প্রতিটি উপন্যাসেই নতুন নতুন জায়গার কথা থাকে। কাকাবাবু শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তাঁর অদম্য সাহস, মনের জোর ও নানা বিষয়ে অভূতপূর্ব জ্ঞান থাকায় তিনি সব সমস্যার সমাধান করেন। কাকাবাবু অবিবাহিত। মানচিত্র দেখা তাঁর বিশেষ কয়েকটি শখের মধ্যে একটি। তিনি সময় পেলেই টেবিল ছড়িয়ে ম্যাপ দেখতে ভালোবাসেন। তাঁর একটি ম্যাপের বইও রয়েছে। কোনো জায়গায় যাওয়ার আগে তিনি প্রচুর পড়াশোনা করেন সেই জায়গা সম্পর্কে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!